Ticker

6/recent/ticker-posts

THE UNIVERSITY OF BURDWAN ... Admission to 4-year Integrated B.A.B.Ed. / B. Sc. B.Ed. Programme.

২০১৯ শিক্ষাবর্ষ থেকেই ৪ বছরের B.A / B.Sc. B.Ed. এর ইন্টিগ্রেটেড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের।
==========================================

৪ বছরের B.A. B.Ed. / B.Sc. B.Ed. এর ইন্টিগ্রেটেড কোর্স শুরু করার বিজ্ঞপ্তি জারি হয়েছিল অনেক আগেই। এবার বহু টাল বাহানার পর সেই কোর্স চালু করতে চলেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 7 টি কলেজে শুরু হচ্ছে এই ৪ বছরের ইন্টিগ্রেটেড B.A /B.SC B.Edএর কোর্স।

👉অনলাইন ভর্তি প্রক্রিয়া চলছে এবং চলবে ০১/০৯/২০১৯ পর্যন্ত।

👉আবেদন ফিঃ- ৩০০ টাকা,যা জমা করা যাবে ক্রেডিট কার্ড / ডেবিট কার্ড / নেট ব্যাংকিং বা এলাহাবাদ ব্যাংক ই-চালানের মাধ্যমে।

👉প্রয়োজনীয় নূন্যতম শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞান, কলা বিভাগ নিয়ে নূন্যতম ৫০% নম্বর বা তার বেশী নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা তাত সমতুল্য পরীক্ষায় পাশ করা প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নাম্বারে (এসসি, এসটি এবং PWD) ৫% নম্বরের ছাড় পাবেন।

★ তবে ভোকেশনাল থেকে উচ্চমাধ্যমিক পাশ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন না

★👉কোর্স ফি:
এই কোর্সের জন্য কোর্স ফি বাবদ প্রতি বছর ৫০,০০০ টাকা করে মোট ২লক্ষ টাকা দিতে হবে।

★যার মধ্যে ভর্তির সময় ২০০০০টাকা দিতে হবে(যার মধ্যে ২টি সেমিষ্টারের পরীক্ষা ফি বাবদ ১০০০টাকা ধরা আছে) এবং বাকি ৩০০০০ টাকা পরবর্তী ৬টা ইনস্টলমেন্টে জমা করা যাবে।

তবে প্রার্থীদের এনরোলমেন্ট ফি এবং সেন্টার ফি দিতে বাবদ কিছু টাকা আলাদা ভাবে দিতে হতে পারে।

👉 প্রধান যে যে বিষয়গুলি নিয়ে এই কোর্স করা যাবে সেগুলি হল:-

★কলা বিভাগের ছাত্র/ছাত্রীদের জন্যঃ- বাংলা, ইংরেজি, ভূগোল এবং ইতিহাস।

★বিজ্ঞান বিভাগের ছাত্র/ছাত্রীদের জন্যঃ-গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা।

👉প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের উপর ভিত্তি করে মেরিট অনুযায়ী।
দুজনের নম্বর সমান হলে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।

👉 বীরভূম জেলার অন্যতম অনুমোদিত কলেজ:----

Prabhat Jyotirmoyee Educational Research Inaitute., Vill. Abdarpur, P.o. Barobagan,
Dist.-Birbhum-731103,

Contact:--9232564390

★আসন সংখ্যা ১০০

★বিষয়ঃ-বাংলা(13)., ইংরেজি(13)., ভূগোল(12)., Math(10)., Physics(10), Chemistry(10), Botany(10), Zoology(10) & Pedagogical Methods.

★★অফিসিয়াল নোটিফিকেশন পেতে ক্লিক করুনঃ- (http://www.buruniv.ac.in/Notices/UGC_20190963_NOT_WEBPAGE.pdf?fbclid=IwAR3VnXWFot3j_gvkF565l3bRr1LopbDP3huc7Ya93a3YPv4Ghiue6NIlyNg)

Post a Comment

0 Comments